সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার হয়েছে ডাকাতিসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী আব্দুল জব্বার (৫২)। বৃহস্পতিবার (২২ মে) রাতে ছাতক থানা এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আব্দুল জব্বার শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের থলেরবন্দ গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।
শান্তিগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আকরাম আলীর দিক নির্দেশনায় পুলিশ ও র্যাব-৯ এর সমন্বয়ে পরিচালিত অভিযানে আব্দুল জব্বারকে আটক করা হয়। তার বিরুদ্ধে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে এবং সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল।
গ্রেফতারের পর তাকে সুনামগঞ্জের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন শান্তিগঞ্জ থানার ওসি মো. আকরাম আলী।


0 coment rios: